হোম / বিশ্ব / কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: প্...
বিশ্ব

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: প্রাণহানি বেড়ে ৩১৪

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬ | ১১:৪৩ অপরাহ্ন
৪৭ বার পঠিত
ফন্ট:
কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩১৪ জনে দাঁড়িয়েছে।

কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩১৪ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট (ইউএনজিআরডি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ ২৬২ জনের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৩৬৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৩৭ জনে।

ইউএনজিআরডি আরও জানায়, দেশটির ১৫টি বিভাগের ৪৭১টি পৌরসভায় মোট দুই লাখ ৬২ হাজার ১৫৪ জন মানুষ এই প্রাকৃতিক দুর্যোগে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছে।

গত ১০ আগস্ট কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা এই ভয়াবহ ভূমিকম্পে বেশ কয়েকটি শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। এতে বহু ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ নানা অবকাঠামো ধসে পড়ে ও ক্ষতিগ্রস্ত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমারের নিকটবর্তী এলাকায়। এর তীব্র কম্পন রাজধানী বোগোটাসহ দেশের বিভিন্ন প্রান্ত এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও অনুভূত হয়েছিল।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+