জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে আয়োজিত নির্বাচনের ভোটগ্রহণ ও প্রকাশ্য গণনা শেষে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন। গণনা প্রক্রিয়া শেষে নির্বাচনের এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণনাকৃত মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী পান ২৫৫টি ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ৮৮টি ভোট।
ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালে জাতীয় সংসদ সদস্যরা নিজ আসনে বসে ব্যালট পেপারে পূর্ণ নাম স্বাক্ষরপূর্বক পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ প্রথম ভোটটি প্রয়োগ করেন। পরবর্তীতে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আপনার মতামত দিন