সংবাদ বিকৃত করা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে সতর্কবার্তা জারি করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। হাইকমিশনারের একটি উপহারের ছবি ও তথ্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয়।
হাইকমিশনের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে দেওয়া ওই পোস্টে জানানো হয়, সম্প্রতি ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে ‘অর্থশাস্ত্র’ বইয়ের একটি অনুলিপি উপহার দেওয়া হয়েছিল, যার প্রচ্ছদে লেখা ছিল—‘শিক্ষাই সর্বোত্তম বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হন।’
তবে অভিযোগ করা হয়, একটি বিশেষ সংবাদের বার্তা পরিবর্তন ও নিজেদের মতো উপস্থাপন করার উদ্দেশ্যে বইটির প্রকৃত প্রচ্ছদ পরিবর্তন করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।
এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে হাইকমিশন জানায়, নিজস্ব উদ্দেশ্যে কোনো সংবাদ বা তথ্য উপস্থাপনের জন্য বইটির মূল প্রচ্ছদ ও বার্তা পরিবর্তন করা উচিত নয়। সঠিক তথ্য বজায় রাখতে প্রচ্ছদটি অপরিবর্তিত রাখার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত দিন