প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও কয়েকজন নতুন সদস্য। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও রদবদল হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথগ্রহণের পরপরই বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করানো হবে।
নতুন সদস্য যুক্ত হওয়ার ফলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা বৃদ্ধি পাবে। উল্লেখ্য, সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন। এ ছাড়া নির্দিষ্ট পদমর্যাদায় কয়েকজন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত দিন