হোম / জাতীয় / মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্র...
জাতীয়

মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট
২১ আগস্ট, ২০২৬ | ১০:৪৯ অপরাহ্ন
৬৯ বার পঠিত
ফন্ট:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২১ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ শুভকামনা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। রাষ্ট্রের এই সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য আন্তরিক শুভকামনা জানান সরকারপ্রধান।

এর আগে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রাক্কালে ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণ করেও আরেকটি ফেসবুক পোস্ট দেন প্রধানমন্ত্রী।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+