হোম / জাতীয় / কোন মন্ত্রী পেলেন কোন দপ্তর? প্রজ্ঞাপন জারি ক...
জাতীয়

কোন মন্ত্রী পেলেন কোন দপ্তর? প্রজ্ঞাপন জারি করল মন্ত্রিপরিষদ বিভাগ

ডেস্ক রিপোর্ট
২১ আগস্ট, ২০২৬ | ১১:০৭ অপরাহ্ন
৫৬ বার পঠিত
ফন্ট:
মন্ত্রিসভায় রদবদল ও নতুন শপথ নেওয়া মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে।

মন্ত্রিসভায় রদবদল ও নতুন শপথ নেওয়া মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টনের পাশাপাশি একজনের দপ্তর পরিবর্তন করা হয়েছে।

নবনিযুক্ত চার মন্ত্রীর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু (জেরী)-কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।

নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)-কে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, বর্তমান মন্ত্রিসভার সদস্য মিজ আফরোজা খানমকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+