হোম / জাতীয় / রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলের ঠ...
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

ডেস্ক রিপোর্ট
২২ আগস্ট, ২০২৬ | ১২:৩০ পূর্বাহ্ন
৫৪ বার পঠিত
ফন্ট:
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।  

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ নম্বর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখ থেকেই তার আসনটি শূন্য বলে গণ্য হবে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+