হোম / বিশ্ব / ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে...
বিশ্ব

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট, ২০২৬ | ১২:৩৯ পূর্বাহ্ন
৫৩ বার পঠিত
ফন্ট:
ত্রাণবাহী বহরের কর্মীদের ওপর হামলার ঘটনায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সংশ্লিষ্ট মামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ত্রাণবাহী বহরের কর্মীদের ওপর হামলার ঘটনায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সংশ্লিষ্ট মামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইস্তাম্বুলের আদালতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, মামলাটিতে ইসরাইলি নাগরিক আফেক মস্কোভিচসহ মোট ৩৫জন আসামি রয়েছে। আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র অভিযান ও ফ্লোটিলা কর্মীদের আটকের ঘটনাকে কেন্দ্র করে এই বিচারিক প্রক্রিয়া চলছে। আসামিদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

তুরস্কের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনতে এ ধরনের আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+