হোম / জাতীয় / নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবন...
জাতীয়

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬ | ০৪:১২ পূর্বাহ্ন
৬৮ বার পঠিত
ফন্ট:
সংগীত ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নজরুল পদক-২০২৬’

সংগীত ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নজরুল পদক-২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন বিশিষ্ট নজরুল-গবেষক আবদুল হাই শিকদার এবং প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংশ্লিষ্ট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের নাম চূড়ান্ত করা হয়।

গবেষণা বিভাগ: নজরুল-গবেষণায় দীর্ঘ অবদানের জন্য মনোনীত হয়েছেন গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।

সংগীত বিভাগ: নজরুলসংগীত চর্চায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদক পাচ্ছেন স্বনামধন্য শিল্পী শবনম মুশতারী।

আগামী সোমবার (২৪আগস্ট) নজরুলজয়ন্তীর বিশেষ আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই দুই গুণী ব্যক্তিত্বের হাতে পদক তুলে দেওয়া হবে। নজরুলচর্চাকে উৎসাহিত করতে প্রতিবছর এই সম্মাননা প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+