নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর কার্যভার গ্রহণ করেছেন। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছালে তাঁকে বাংলাদেশ পুলিশের অশ্বারোহী দল অভ্যর্থনা জানায় এবং পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
বঙ্গভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব, জনবিভাগের সচিব, প্রেস সচিব ও পিজিআর কমান্ডারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি নিজের অফিস কক্ষে বসে দাপ্তরিক নথিপত্র এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এর আগে তিনি সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।
এর আগে গত শুক্রবার বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করান। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫টি ভোট পেয়ে জয়লাভ করেন।

আপনার মতামত দিন