হোম / আইন-আদালত / নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রা...
আইন-আদালত

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় পড়া শুরু

ডেস্ক রিপোর্ট
২৩ আগস্ট, ২০২৬ | ১১:৫৪ অপরাহ্ন
৭৩ বার পঠিত
ফন্ট:
বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু হয়েছে।

বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এই রায় পড়া শুরু হয়।

এর আগে গত ২০ আগস্ট এই মামলার ওপর শুনানি শেষ হয়। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। ডেথ রেফারেন্সের নথিপত্র ওই বছরের ২৯ অক্টোবর হাইকোর্টে পৌঁছায় এবং অগ্রাধিকার ভিত্তিতে পেপার বুক তৈরি করা হয়।

২০১৯ সালের এপ্রিলে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার যৌন নিপীড়নের প্রতিবাদ করায় নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+