বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
রায়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। পাশাপাশি ১৬ জন আসামির মধ্যে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।
২০১৯ সালের ২৪ অক্টোবর বিচারিক আদালত এই মামলায় ১৬ জনকেই মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ২০১৯ সালের ৬ এপ্রিল অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করায় ক্ষুব্ধ হয়ে মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল মারা যান তিনি।

আপনার মতামত দিন