হোম / বিশ্ব / গাজায় কবরস্থানের সংকট: মৃতদের দাফন নিয়ে চরম ব...
বিশ্ব

গাজায় কবরস্থানের সংকট: মৃতদের দাফন নিয়ে চরম বিপাকে ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ | ০১:৫৪ পূর্বাহ্ন
৪৫ বার পঠিত
ফন্ট:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের কারণে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের কারণে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। কাগজে-কলমে যুদ্ধবিরতি চালু থাকলেও প্রায় প্রতিদিনই গাজাবাসীর ওপর হামলা অব্যাহত রয়েছে। এর ফলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মৃতদের দাফনের জন্য কবরস্থান বা পর্যাপ্ত জায়গাও খুঁজে পাচ্ছেন না স্থানীয়রা। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই মর্মান্তিক চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, গাজার ওয়াকফ ও ধর্মীয় বিষয়াবলিসম্পর্কিত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে ৪০টিরও বেশি কবরস্থান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বহু কবরস্থানে ইসরায়েলি বাহিনী কড়াকড়ি আরোপ করায় মৃতদের বিকল্প উপায়ে—যেমন বাগান, তাঁবুর ভেতর, শরণার্থী শিবির এবং স্কুল বা হাসপাতালের প্রাঙ্গণে দাফন করতে বাধ্য হচ্ছেন স্বজনরা। এর বাইরে ধ্বংসস্তূপের নিচ থেকেও অনেকের মরদেহ উদ্ধার করা হচ্ছে।

যুদ্ধাবস্থা ও স্থান সংকুলানের অভাবে দাফন সরঞ্জামের সংকট দেখা দেওয়ার পাশাপাশি প্রতিটি দাফনের জন্য প্রচুর ব্যয়ও বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+