হোম / জাতীয় / সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর...
জাতীয়

সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ডেস্ক রিপোর্ট
২৪ আগস্ট, ২০২৬ | ০৫:৫৮ পূর্বাহ্ন
৩৯ বার পঠিত
ফন্ট:
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ২৩২ জন শিশু আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ২৩২ জন শিশু আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৩৮ জন শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু এবং বাকি ৮৩৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ জন হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ১৪৯ জন। এ ছাড়া এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৫ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৫২ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৪৮৭ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন রোগী, যার মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+