হোম / জাতীয় / চলতি অর্থবছরেই হবে ৫ ধরনের স্থানীয় সরকার নির্...
জাতীয়

চলতি অর্থবছরেই হবে ৫ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

ডেস্ক রিপোর্ট
২৫ আগস্ট, ২০২৬ | ০১:২৮ পূর্বাহ্ন
৩৬ বার পঠিত
ফন্ট:
চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে সাক্ষাৎ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলোচনার বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচনের সার্বিক বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠকে বসবে মন্ত্রণালয়। নির্বাচনের বিস্তারিত তফসিল ও তারিখ নির্বাচন কমিশন নির্ধারণ করবে এবং ইসির সাথে আলোচনার পর এ বিষয়ে পরবর্তীতে সংবাদ ব্রিফিং করা হবে। অপরদিকে, স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ সাংবিধানিক নিয়মেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, রাজধানী ঢাকার পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। বিশেষ করে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ শেষ করতে দেশটি আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা হিসেবে প্রদান করবে, যার মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান এবং বাকি ৩ হাজার কোটি টাকা সহজ শর্তে আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার।

এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এছাড়া বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় ডেনমার্ক আরো ১০০ কোটি টাকা প্রদান করবে বলে জানান প্রতিমন্ত্রী।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+