হোম / আইন-আদালত / বিচারকদের বাণিজ্যিক কোচিংয়ে সম্পৃক্ততা নিষিদ্...
আইন-আদালত

বিচারকদের বাণিজ্যিক কোচিংয়ে সম্পৃক্ততা নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট

ডেস্ক রিপোর্ট
২৫ আগস্ট, ২০২৬ | ০১:৪৭ পূর্বাহ্ন
৬৬ বার পঠিত
ফন্ট:
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের কোনো ধরনের কোচিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারবেন না।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের কোনো ধরনের কোচিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারবেন না। বিচারকদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখতে এই নিষেধাজ্ঞা জারি করে পরিপত্র প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের জারি করা পরিপত্রে বিচারকদের জন্য নিম্নলিখিত সুনির্দিষ্ট নির্দেশনা ও বিধি-নিষেধের কথা উল্লেখ করা হয়েছে:

* জুডিশিয়াল সার্ভিসের কোনো কর্মকর্তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো বাণিজ্যিক বা অনলাইন কোচিং সেন্টারের সাথে যুক্ত থাকতে পারবেন না।

* বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো কোচিংয়ের প্রচার-প্রচারণায় নিজেদের নাম, পদবি, ছবি কিংবা পরিচয় সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে না; এবং এ ধরনের ব্যবহারের অনুমোদনও দেওয়া যাবে না।

* বিচারিক দায়িত্ব পালনের সুবাদে প্রাপ্ত কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য কোনো কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

* বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত যেকোনো কোচিংয়ের জন্য কোনো প্রকার শিক্ষা উপকরণ প্রস্তুত, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না কোনো সদস্য।

* পরিপত্রের এই নির্দেশনাগুলো লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে প্রযোজ্য আইন ও শৃঙ্খলা-সংক্রান্ত বিধি অনুযায়ী কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+