হোম / বিশ্ব / ট্রাম্পের ছেলের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা ই...
বিশ্ব

ট্রাম্পের ছেলের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ | ০৫:১৯ পূর্বাহ্ন
৬৯ বার পঠিত
ফন্ট:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পকে কেন্দ্র করে ইরান-সমর্থিত গণমাধ্যমে একটি হুমকিমূলক ভিডিও প্রচারের খবর পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পকে কেন্দ্র করে ইরান-সমর্থিত গণমাধ্যমে একটি হুমকিমূলক ভিডিও প্রচারের খবর পাওয়া গেছে। প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে তাকে হত্যার পরিকল্পনা ও গতিবিধির ওপর নজরদারির দাবি করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিবেদনে তার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণার কথা বলা হলেও, এই তথ্যের পক্ষে নিরপেক্ষ ও স্বাধীন কোনো প্রমাণ মেলেনি।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ‘কোথায় ব্যারন ট্রাম্পকে হত্যা করা হবে’ শিরোনামের ওই ভিডিওতে ব্যারন ট্রাম্প যে বিশ্ববিদ্যালয়ে পড়েন, তার আবাসন এলাকার বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে। নিউইয়র্ক পোস্টের তথ্যানুসারে, ভিডিওটিতে ব্যারন ট্রাম্পের গেমিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব হ্যাক করে অবস্থান নিশ্চিতের দাবি তোলা হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল বাওয়াবার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সংগে সংশ্লিষ্ট বিভিন্ন মিডিয়া চ্যানেলে এই ভিডিওটি প্রকাশ করা হয়। উল্লেখ্য, ট্রাম্প পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরানপন্থী মাধ্যমে এর আগেও একাধিকবার এ ধরণের হুমকিমূলক উপাদান প্রকাশ করা হয়েছে।

তবে ব্যারন ট্রাম্পকে কেন্দ্র করে প্রচারিত এই ভিডিও, কথিত নজরদারি কিংবা ১ কোটি ডলারের পুরস্কারের ঘোষণার বিষয়টিকে আপাতত অযাচাইকৃত মনস্তাত্ত্বিক প্রচারণা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+