হোম / জাতীয় / ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুতই নীতিমাল...
জাতীয়

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুতই নীতিমালা আনছে সরকার

ডেস্ক রিপোর্ট
২৫ আগস্ট, ২০২৬ | ০৫:৪২ পূর্বাহ্ন
৪৪ বার পঠিত
ফন্ট:
রাজধানীর প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল সুশৃঙ্খল করতে দ্রুতই একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার।

রাজধানীর প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল সুশৃঙ্খল করতে দ্রুতই একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এই নীতিমালায় রিকশার রুট, কারিগরি মান, নিরাপত্তা ব্যবস্থা এবং চালকদের প্রশিক্ষণের বাধ্যবাধকতা নির্ধারণ করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য জানান। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল ব্যাপকভাবে বেড়ে গেছে। এতে স্বল্প দূরত্বের যাত্রীদের যাতায়াতে কিছুটা সুবিধা হলেও, অনিয়ন্ত্রিত চলাচলের কারণে সড়কে যানজট ও শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে।

তিনি আরও জানান, অধিকাংশ ব্যাটারিচালিত রিকশাচালকের আনুষ্ঠানিক কোনো প্রশিক্ষণ নেই। একই সাথে এসব যানবাহনের কারিগরি মান ও যাত্রী নিরাপত্তার বিষয়টিও উদ্বেগের। তাই একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কোন কোন এলাকা বা সড়কে এসব বাহন চলতে পারবে এবং এর কাঠামোগত সক্ষমতা কেমন হবে, তা নীতিমালায় স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হবে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+