হোম / জাতীয় / জরিমানা ছাড়া ফিটনেস ও লাইসেন্স নবায়নের সুযোগ...
জাতীয়

জরিমানা ছাড়া ফিটনেস ও লাইসেন্স নবায়নের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট
২৫ আগস্ট, ২০২৬ | ০৬:৪০ পূর্বাহ্ন
৯১ বার পঠিত
ফন্ট:
কোনো প্রকার জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার।

কোনো প্রকার জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ পাবেন যানবাহন মালিক ও চালকেরা।

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, অর্থ বিভাগের অনুমোদনের ভিত্তিতে জরিমানা মওকুফ করে মূল ফি জমা দেওয়ার মাধ্যমে যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত ‘শেষবারের মতো’ বাড়ানো হয়েছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

সরকারের এই ছাড়ের ফলে নির্ধারিত সময়ে যারা লাইসেন্স ও কাগজপত্র নবায়ন করতে পারেননি, তাঁরা অতিরিক্ত মাশুল দেওয়া ছাড়াই তা হালনাগাদ করে নিতে পারবেন। সুবিধাপ্রাপ্তদের এই সময়ের মধ্যে দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+