হোম / জাতীয় / পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
জাতীয়

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

ডেস্ক রিপোর্ট
২৫ আগস্ট, ২০২৬ | ১০:৪৫ অপরাহ্ন
৯৯ বার পঠিত
ফন্ট:
আজ বুধবার, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

আজ বুধবার, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রসিদ্ধ মতানুসারে, মানবজাতির জন্য আল্লাহর অপার অনুগ্রহস্বরূপ এই পবিত্র দিনেই পৃথিবীতে আগমন করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। একই দিনে তিনি নবুয়তের মহান দায়িত্ব সম্পন্ন করে পৃথিবী থেকেও বিদায় নেন। তাঁর অসামান্য ত্যাগ, সংগ্রাম ও আদর্শের মাধ্যমে ‘জাহেলি’ যুগ মানব ইতিহাসের শ্রেষ্ঠ সময়ে রূপান্তরিত হয়েছিল।

মহানবী (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীর অভিজাত কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন। জন্মের আগেই পিতৃহীন হওয়া এবং অল্প বয়সে মাতা ও দাদাকে হারালেও তিনি সরাসরি মহান আল্লাহর বিশেষ আশ্রয়ে লালিত-পালিত হন। ৪০ বছর বয়সে, ৬১০ খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করেন এবং দীর্ঘ ২৩ বছর আল্লাহর বাণী প্রচারে নিজের জীবন উৎসর্গ করেন। তাঁর রেখে যাওয়া জীবনদর্শন ও সুমহান শিক্ষার মাধ্যমেই মুসলিম জাতি নীতি-নৈতিকতা, জ্ঞান-বিজ্ঞান ও রাজনীতিতে চরম উৎকর্ষ লাভ করেছিল।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশে সাধারণ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনটি উদযাপনে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। দেশের মসজিদ, মাদরাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে রাসুল (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণকর অবদান তুলে ধরা হচ্ছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে হিংসা, বিদ্বেষ ও অন্যায় পরিহার করে একটি সাম্য ও সম্প্রীতিভিত্তিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, মহানবীর জীবন ও আদর্শ যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমেই কেবল একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

আজ বিশ্বের মুসলিম উম্মাহ মহানবীর পবিত্র জীবন ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নেওয়ার পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে তাঁর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে শান্তি ও মানবিকতা প্রতিষ্ঠার প্রত্যয় গ্রহণ করছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+