প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, একটি প্রতারণা মামলায় তাঁর দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছিল। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

আপনার মতামত দিন