হোম / বিশ্ব / ইসলামাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের...
বিশ্ব

ইসলামাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ | ১১:৩৬ অপরাহ্ন
৫৯ বার পঠিত
ফন্ট:
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের গাইনোকোলজি ওয়ার্ডের নবজাতক কক্ষে (নার্সারি) ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নবজাতকের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের গাইনোকোলজি ওয়ার্ডের নবজাতক কক্ষে (নার্সারি) ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নবজাতকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

পিআইএমএস কর্মকর্তারা জানান, আগুন লাগার সময় নার্সারিতে মোট ১৬ জন নবজাতক ভর্তি ছিল। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৫ জন শিশুরই মৃত্যু হয়েছে এবং কেবল একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারকারী সংস্থার সূত্র জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় অবস্থিত নার্সারির একটি এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ১৪টি শিশু সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল ঠান্ডা করার কাজ চলছে।

এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়দায়িত্ব নির্ধারণে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটি অগ্নিকাণ্ডের পেছনের মূল কারণ খতিয়ে দেখবে।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+