হোম / শিক্ষা / প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: মাউশির ৭ দ...
শিক্ষা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: মাউশির ৭ দফা নির্দেশনা

ডেস্ক রিপোর্ট
২৬ আগস্ট, ২০২৬ | ০১:৩৩ পূর্বাহ্ন
১৩৩ বার পঠিত
ফন্ট:
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ ঘিরে দেশজুড়ে প্রচার কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার।

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ ঘিরে দেশজুড়ে প্রচার কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসাসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে লোগো, মাসকট ও ব্যানার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের এক সভায় প্রতিযোগিতার প্রচার-প্রচারণা জোরদার করার এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মাউশির শারীরিক শিক্ষা উপপরিচালক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে জানানো হয়, প্রতিযোগিতার ব্যাপক প্রচারের লক্ষ্যে লোগো, মাসকট, ড্রপডাউন-গেইট ব্যানার ও ফেস্টুন মাঠপর্যায়ে পাঠানো হয়েছে। নির্ধারিত লিংক ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকসহ বিভিন্ন দর্শনীয় স্থানে এগুলো প্রদর্শন করতে হবে।

প্রচারণার জন্য মাউশির দেওয়া সাতটি নির্দেশনা:

১. প্রধান ফটকে ব্যানার: সব শিক্ষাপ্রতিষ্ঠানের মূল গেইটে নির্দিষ্ট ব্যানার প্রদর্শন করতে হবে।
২. দর্শনীয় স্থানে ড্রপডাউন: প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বা দর্শনীয় স্থানে ড্রপডাউন ব্যানার লাগাতে হবে।
৩. মাঠপর্যায়ের অফিসগুলোর উদ্যোগ: শিক্ষা সংশ্লিষ্ট মাঠপর্যায়ের অফিসগুলো তাদের আওতাধীন এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে লোগো, মাসকট, ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের ব্যবস্থা করবে।
৪. শ্রেণিতে অবহিতকরণ: প্রতি শ্রেণিতে পাঠদানের সময় শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়টি নোটিশের মাধ্যমে জানাতে হবে।
৫. নোটিশ বোর্ড: শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা ঝুলিয়ে রাখতে হবে।
৬. সামাজিক যোগাযোগমাধ্যম: প্রতিষ্ঠানের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে হবে।
৭. ওয়েবসাইটে প্রকাশ: সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রতিযোগিতা সম্পর্কে প্রচারণা নিশ্চিত করতে হবে।

মাঠপর্যায়ে এই প্রচারণার ব্যাপক বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে শিক্ষা অধিদপ্তর।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+