হোম / শিক্ষা / নির্ধারিত হলো একাদশ শ্রেণির ভর্তি ফি, আবেদন শ...
শিক্ষা

নির্ধারিত হলো একাদশ শ্রেণির ভর্তি ফি, আবেদন শুরু সেপ্টেম্বরে

ডেস্ক রিপোর্ট
২৬ আগস্ট, ২০২৬ | ০১:৩৯ পূর্বাহ্ন
৮৭ বার পঠিত
ফন্ট:
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফি ও সেশন চার্জ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফি ও সেশন চার্জ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানের এমপিওভুক্তি, ভৌগোলিক অবস্থান এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ওপর ভিত্তি করে এই সর্বনিম্ন ও সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ভর্তি ফি প্রযোজ্য হবে ঢাকা মেট্রোপলিটন এলাকার নন-এমপিও বা আংশিক এমপিও কলেজগুলোর জন্য।

সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, এ বছর আবেদন ফি বাবদ আগের ৩৩৫ টাকার পরিবর্তে ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কলেজভিত্তিক নির্ধারিত ভর্তি ফি
ঢাকা মেট্রোপলিটন এলাকা (এমপিওভুক্ত): বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ৫,০০০ টাকা।

অন্যান্য মেট্রোপলিটন এলাকা (এমপিওভুক্ত): ৩,০০০ টাকা।

জেলা পর্যায় (এমপিওভুক্ত): ২,০০০ টাকা।

উপজেলা ও মফস্বল এলাকা (এমপিওভুক্ত): ১,৫০০০ টাকা।

নন-এমপিও কলেজ (জেলা সদর): বাংলা ভার্সনে ৩,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৪,০০০ টাকা।

নন-এমপিও কলেজ (উপজেলা ও মফস্বল): বাংলা ভার্সনে ২,৫০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩,০০০ টাকা।

প্রাথমিক নিশ্চায়ন ও অন্যান্য ফি
শিক্ষার্থীর ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ড রেজিস্ট্রেশন ফি (১৪২ টাকা), ক্রীড়া ফি (৫০ টাকা), রোভার/রেঞ্জার ফি (১৫ টাকা), রেড ক্রিসেন্ট ফি (১৬ টাকা), বিজ্ঞান ও প্রযুক্তি ফি (৭ টাকা), বিএনসিসি ফি (১০ টাকা) এবং শিক্ষককল্যাণ ও অবসরসুবিধা ভাতা ফি (১০০ টাকা) মিলিয়ে মোট ৩৪০ টাকা গ্রহণ করবে।

এ ছাড়া একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। পাশাপাশি শিক্ষা বোর্ডে পাঠানোর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ৪০০ টাকা নেওয়া হবে।

ভর্তি প্রক্রিয়া ও কোটা পদ্ধতি
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এবারও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাবিত নীতিমালায় ৭ শতাংশ আসন কোটার জন্য রেখে বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। কোটার মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

সূচি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+