হোম / জাতীয় / ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু,...
জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৭১

ডেস্ক রিপোর্ট
২৬ আগস্ট, ২০২৬ | ০৪:৫৬ পূর্বাহ্ন
৭৫ বার পঠিত
ফন্ট:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ জন শিশু।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৫১ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট ৯৫০ শিশুর মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্ত: ৭৩ জন (নিশ্চিত হাম) এবং ১ হাজার ৯৮ জন (হামের উপসর্গজনিত)।

হাসপাতালে ভর্তি: ১ হাজার ১৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।

সুস্থ হয়ে বাড়ি ফেরা: ৯৫৪ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সচেতন থাকার এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+