হোম / বিশ্ব / নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ...
বিশ্ব

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১৬২

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ | ১০:১৪ অপরাহ্ন
৮৭ বার পঠিত
ফন্ট:
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এই দুর্যোগে শত শত বিদেশি পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নেপালের পুলিশ এখন পর্যন্ত ১৬২ জনের মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি, নিখোঁজ রয়েছেন ৪০৩ জন পর্যটক; যার মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক, এবং এর মধ্যে ১৪২ জন ভারতীয় পর্যটক রয়েছেন। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজদের তালিকায় অস্ট্রেলিয়া, ব্রিটেন, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

ভোটকোশী নদীর তীরবর্তী রসুয়া ও নুয়াকোট জেলার বেশ কয়েকটি জনবসতি এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনবিরল এলাকাগুলো নেপাল-চীন বাণিজ্যের প্রধান রুট হওয়ায় এই দুর্যোগে মহাসড়ক, সেতু এবং জলবিদ্যুৎ প্রকল্পসহ বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধসে পড়েছে।

এই প্রাণঘাতী ঘটনার পর গভীর শোক প্রকাশ করে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে পুরো জাতি স্তম্ভিত ও মর্মাহত। তিনি আরও উল্লেখ করেন যে, জরুরি উদ্ধার অভিযান চালাতে সরকার কোনো বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে সব ধরনের সক্ষমতা ও সম্পদ কাজে লাগিয়েছে।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+