হোম / বিশ্ব / নেপালের ভয়াবহ বন্যায় বিশ্বনেতাদের শোক ও সহা...
বিশ্ব

নেপালের ভয়াবহ বন্যায় বিশ্বনেতাদের শোক ও সহায়তার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
নেপালের ভয়াবহ ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা।

নেপালের ভয়াবহ ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। একই সঙ্গে এই সংকটময় মুহূর্তে নেপালের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন তারা।

বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে জানান, পরিস্থিতি মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করতে ইইউর ‘কোপার্নিকাস’ স্যাটেলাইট সেবা সক্রিয় করা হয়েছে এবং ইউরোপ সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই বন্যাকে অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে কানাডীয় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান এবং উদ্ধার কার্যক্রমে সমর্থনের কথা জানান।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডও নেপাল ও তিব্বত সীমান্তবর্তী অঞ্চলের ভয়াবহ দুর্যোগে গভীর সহমর্মিতা প্রকাশ করে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, জাতিসংঘ ও মানবিক সাহায্য সংস্থাগুলো জরুরি সরঞ্জাম ও কর্মী পাঠানোর পূর্ণ প্রস্তুতি নিয়েছে।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করে জানান, দুর্যোগের এই সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে সমবেদনা জানিয়ে বলেছেন, দুই দেশের সংশ্লিষ্ট দলগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+