হোম / বিশ্ব / রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণ: আহত ৩৫ বাং...
বিশ্ব

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণ: আহত ৩৫ বাংলাদেশী কর্মী, নিখোঁজ ১

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ | ০২:১১ পূর্বাহ্ন
৫৫ বার পঠিত
ফন্ট:

রাশিয়ার আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীন আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পে গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৫জন বাংলাদেশী কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় প্রথমে দু'জন নিখোঁজ থাকলেও পরবর্তীতে একজনকে খুঁজে পাওয়া গেছে, আর অপর একজন এখনও নিখোঁজ রয়েছেন।

গত ২৫ আগস্ট স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এজিসিসি প্রকল্পের সিনোপেক প্লান্ট-৪ ও প্লান্ট-১০ এলাকায় পরীক্ষামূলক কার্যক্রম চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যানুযায়ী, পরীক্ষা চলাকালে একটি পাইপ ফেটে আগুন ধরে যাওয়ার পর এই ব্যাপক বিস্ফোরণ ঘটে। মস্কোর বাংলাদেশ দূতাবাসের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনায় রুশ, চীনা, বাংলাদেশী, নেপালি, আজারবাইজানি, উজবেক ও তাজিকিস্তানের কর্মীসহ মোট ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।

দূতাবাস সূত্রে জানা যায়, প্লান্ট-১০ এ কর্মরত ২৩ জন বাংলাদেশী কর্মীর মধ্যে ৯ জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রায় ৭ হাজার ৫০০ কিলোমিটার দূর থেকে মস্কোর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। এছাড়া অপর একটি অংশে থাকা আহতদেরসহ মোট ১২ জন কর্মীকে ডরমেটরিতে ফিরিয়ে আনা হয়েছে।

মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান জানান, আহতদের চিকিৎসা ও স্থানান্তর প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দূতাবাস প্রকল্পের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট রুশ কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। উল্লেখ্য, চলতি প্রকল্পের শেষ পর্যায়ে বর্তমানে প্লান্ট ৪ ও ১০ মিলিয়ে প্রায় ১ হাজার ৬০০ বাংলাদেশী কর্মী সেখানে কর্মরত রয়েছেন।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+