বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে করা দুর্নীতির ১৫টি মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এই রায় ঘোষণা করেন।
২০০৭ সালে দায়ের করা এসব মামলায় বিনা দরপত্রে সরকারি ১৮টি বাড়ি বিক্রির মাধ্যমে রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত অভিযুক্তকে এসব মামলার সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেন।

আপনার মতামত দিন