হোম / জাতীয় / সারা দেশে হামে একদিনে পাঁচ শিশুর মৃত্যু, নতুন...
জাতীয়

সারা দেশে হামে একদিনে পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক

ডেস্ক রিপোর্ট
২৭ আগস্ট, ২০২৬ | ০৬:৪৩ পূর্বাহ্ন
৪৫ বার পঠিত
ফন্ট:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৫৬ জন রোগী শনাক্ত হয়েছেন। গত ১৫মার্চ থেকে ২৭আগস্ট পর্যন্ত দেশজুড়ে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৩হাজার ৬৯২জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৭৫জন এবং ১৫মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত রোগীর মোট সংখ্যা ১৮হাজার ৭২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫মার্চ থেকে ২৭আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৪ হাজার ৪৩৭ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২৯ হাজার ৪৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গত ১৫মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৫৬জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছেন ৯৯জন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+