নেপালের রাসুয়ায় ভয়াবহ বন্যার পর উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত দেশটির পুলিশ বিভিন্ন এলাকা থেকে মোট ৫৩৮টি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে।
এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নওয়ালপরাসি পূর্ব, নওয়ালপরাসি পশ্চিম ও চিতওয়ান অঞ্চলে। নদীর তীব্র স্রোতের কারণে অনেক মরদেহ ভেসে দূরে চলে গেছে। এছাড়া গোরখায় মানুষের শরীরের বিভিন্ন দেহাংশও উদ্ধার করা হয়েছে।
এলাকাভিত্তিক উদ্ধার করা মরদেহের তালিকা:
নওয়ালপরাসি পূর্ব: ২২১টি
নওয়ালপরাসি পশ্চিম: ১৩৪টি
গোরখা: ৪৬টি (দেহাংশসহ)
নুয়াকোট: ৩৭টি
ধাদিং: ৩৩টি
চিতওয়ান: ২৮টি
রাসুয়া: ১২টি
গত বুধবার রাসুয়ার ভোতেকোশি নদীতে এই আকস্মিক বন্যা দেখা দেয়, যার ফলে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

আপনার মতামত দিন