হোম / জাতীয় / অসাম্প্রদায়িক চেতনা ও স্বাধীনতার রঙে রাঙাল খ...
জাতীয়

অসাম্প্রদায়িক চেতনা ও স্বাধীনতার রঙে রাঙাল খুদে শিল্পীরা, পুরস্কৃত ১২ শিশু-কিশোর

নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট, ২০২৬ | ০৯:৩৭ পূর্বাহ্ন
১৪০ বার পঠিত
ফন্ট:
নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতি ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতি ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শুক্রবার (২৮ আগস্ট) ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বাধীনতা চারুশিল্পী পরিষদ যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।

সকাল থেকেই শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে ইনস্টিটিউট প্রাঙ্গণ। ক্যানভাসে রঙের ছোঁয়ায় নদী, প্রকৃতি, স্বাধীনতা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন ফুটিয়ে তোলে খুদে শিল্পীরা। তিন বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয় এবং সেরা ১২ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতা উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুন্দর জীবন গড়তে হলে দেশের ইতিহাস ধারণ করতে হবে এবং দেশ ও মানুষকে ভালোবেসে ছবি আঁকতে হবে।

তিনটি বিভাগে বিজয়ী হয়েছেন যারা:

পদ্মা বিভাগ (শিশু-৩য় শ্রেণি): প্রথম ওয়াজিহা হাসান আরিবাহ (লিটল এঞ্জেলস স্কুল), দ্বিতীয় ইয়াস রহমান (এঞ্জেল একাডেমি), তৃতীয় মেহরিমা নওমী (শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ) এবং চতুর্থ সম্প্রীতা রায় (লিটল এঞ্জেলস স্কুল)।

মেঘনা বিভাগ (৪র্থ-৭ম শ্রেণি): প্রথম কামরুন নাহার (সিলভার ডেল প্রিপারেটরি স্কুল), দ্বিতীয় নাজিয়া মেহজাবীন (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল), তৃতীয় তাসফিয়া মহিব সামিরা (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ) এবং চতুর্থ প্রকৃতি চৌধুরী (অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল)।

যমুনা বিভাগ (৮ম-১০ম শ্রেণি): প্রথম তাজকবা ফেরদৌস জল (অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল), দ্বিতীয় মিফতাহুল ইসলাম (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল), তৃতীয় শেখ নাজ্জাশীজামান লেনিন (মাস্টার মাইন্ড স্কুল অ্যান্ড কলেজ) এবং চতুর্থ আরাফাত ইসলাম (শেরেবাংলা নগর সরকারি বালক স্কুল)।

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক ও স্বাধীনতা চারুশিল্পী পরিষদের সদস্যসচিব আশরাফুল আলম পপলু জানান, সমাজের অস্থিরতা দূর করে শিশুদের মানসিক বিকাশ ও অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফল এই আয়োজনের জন্য তিনি অভিভাবক ও অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+