হোম / জাতীয় / জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আই...
জাতীয়

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান

ডেস্ক রিপোর্ট
২৮ আগস্ট, ২০২৬ | ১০:৪৬ অপরাহ্ন
৭০ বার পঠিত
ফন্ট:
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। স্থানীয় সময় শুক্রবার (২৮আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন তিনি।

মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়ন খাতে আইরিন খানের কয়েক দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২০ সাল থেকে তিনি মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি খ্যাতনামা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ছিলেন সংস্থাটির ইতিহাসের প্রথম নারী মহাসচিব। পরবর্তীতে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ইউএনএইচসিআর) ২১বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতে চিফ অব মিশন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল প্রটেকশনের উপপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে কাজ করেছেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+