হোম / জাতীয় / বিনামূল্যে মালয়েশিয়া যাবেন ১০ হাজার বাংলাদেশি...
জাতীয়

বিনামূল্যে মালয়েশিয়া যাবেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

ডেস্ক রিপোর্ট
২৮ আগস্ট, ২০২৬ | ১১:০০ অপরাহ্ন
৬০ বার পঠিত
ফন্ট:
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান ভাড়াসহ অভিবাসনের সব ধরনের ব্যয় বহন করা হবে, ফলে কর্মীদের কোনো অর্থ খরচ করতে হবে না। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর পাঠানোর মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে পুনরায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নিরাপদ ও ব্যয়সাধ্য কর্মসংস্থানের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হয়ে থাকবে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+