হোম / বিশ্ব / ডিআরসিতে ইবোলা প্রাদুর্ভাব: মৃত্যু বেড়ে ২৭৮৬
বিশ্ব

ডিআরসিতে ইবোলা প্রাদুর্ভাব: মৃত্যু বেড়ে ২৭৮৬

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ | ০১:৩০ পূর্বাহ্ন
৪৬ বার পঠিত
ফন্ট:
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৭৮৬ জনে দাঁড়িয়েছে।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৭৮৬ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৭৯৪ জনে পৌঁছেছে।

উত্তর কিভু প্রদেশের বিয়েনা ও মাঙ্গুরেডজিপা অঞ্চলেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এখন পর্যন্ত মোট ৬০টি এলাকা ইবোলা আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে। সংঘাতময় পরিস্থিতি, মানুষের বাস্তুচ্যুতি এবং চিকিৎসাকর্মী ও চিকিৎসাকেন্দ্রের ওপর অব্যাহত হামলার কারণে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

২০১৪ থেকে ২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় সংঘটিত ইতিহাসের সবচেয়ে মারাত্মক ইবোলা মহামারীকেও বর্তমান পরিস্থিতি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+