হোম / জাতীয় / অবৈধ অস্ত্র উদ্ধার: তথ্যদাতার জন্য ২ লাখ টাকা...
জাতীয়

অবৈধ অস্ত্র উদ্ধার: তথ্যদাতার জন্য ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা

ডেস্ক রিপোর্ট
২৯ আগস্ট, ২০২৬ | ০১:৩৯ পূর্বাহ্ন
৫৩ বার পঠিত
ফন্ট:
সারাদেশে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে শিগগিরই একটি জোরদার বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সারাদেশে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে শিগগিরই একটি জোরদার বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অবৈধ অস্ত্রের সন্ধান বা সুনির্দিষ্ট তথ্য প্রদানকারীদের সরকারের পক্ষ থেকে ১০হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২৯আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অস্ত্র উদ্ধার কার্যক্রমে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এর আগে আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং অন্যান্য দাবিদাওয়া নিয়ে পুলিশ কর্মকর্তারা আলোচনা করলে সরকার তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+