হোম / রাজনীতি / ব্রাহ্মণবাড়িয়া বাসীর কাছে হাসনাত আবদুল্লাহর দ...
রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া বাসীর কাছে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ

ডেস্ক রিপোর্ট
২৯ আগস্ট, ২০২৬ | ০২:১৫ পূর্বাহ্ন
৬২ বার পঠিত
ফন্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্প্রতি সংসদে দেওয়া নিজের বক্তব্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্প্রতি সংসদে দেওয়া নিজের বক্তব্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই দুঃখপ্রকাশ করেন।

ফেসবুক পোস্টে হাসনাত জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে তিনি সংসদে বক্তব্য দিয়েছিলেন। তবে সেখানে কিছু ভুল বোঝাবুঝি ও তথ্যের ত্রুটি থাকায় তিনি বিব্রত। স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্তব্যে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বা সিনেমা নিষিদ্ধের মতো বিষয় উল্লেখ করে এর দায় আলেম সমাজ ও স্থানীয়দের ওপর চাপিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য। তিনি স্পষ্ট করেন, পুলিশ কনসার্ট বন্ধের বিষয়টি গণমাধ্যমে যেভাবে এসেছে বাস্তব চিত্র তেমন ছিল না; বরং গভীর রাতে উচ্চ শব্দের কারণে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় শিক্ষার্থীরা শুধু শব্দ কমাতে বলেছিল। এছাড়া নৌকাবাইচের ঘটনায় স্থানগত তথ্যগত ত্রুটির কারণে সিলেটে সংঘটিত বিষয় ব্রাহ্মণবাড়িয়া বলে ফেলেছিলেন বলে জানান তিনি।

সংসদে সময় স্বল্পতার কারণে বিস্তারিত বলতে না পারায় এই অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলে উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জুলাইয়ের আদর্শ হলো একটি সর্বজনীন সমাজ গড়ে তোলা, যেখানে মসজিদ, মন্দির, সঙ্গীত, ওয়াজ, কনসার্ট ও মাহফিলসহ সব মত ও পথের সহাবস্থান থাকবে। কেউ কারও ওপর মত চাপিয়ে দেবে না এবং সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকারের ব্যর্থতার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে নিজের অবস্থানে অটল থাকার কথা জানান তিনি।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+