হোম / জাতীয় / বিমানবন্দরের থার্ড টারমিলানের কাজ শেষ পর্যায়ে...
জাতীয়

বিমানবন্দরের থার্ড টারমিলানের কাজ শেষ পর্যায়ে এসে আবারো বাড়ছে সময় এবং ব্যয়!

নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬ | ১০:২৩ পূর্বাহ্ন
৭২ বার পঠিত
ফন্ট:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ প্রায় শতভাগ (৯৯.৯১ শতাংশ) সম্পন্ন হলেও নানা জটিলতায় পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ প্রায় শতভাগ (৯৯.৯১ শতাংশ) সম্পন্ন হলেও নানা জটিলতায় পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা যাচ্ছে না। ২০২৩ সালের অক্টোবরে সফট ওপেনিং হলেও প্রায় তিন বছরেও টার্মিনালটি চালু না হওয়ায় নতুন করে এর মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের ব্যয় ৯০২ কোটি টাকা বাড়িয়ে মোট ২২ হাজার ২৬৭ কোটি ৬৭ লাখ টাকায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মূলত ২০১৭ সালে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ ও ব্যয় দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। শুরুতে ১৩ হাজার ৬১০ কোটি টাকার এ প্রকল্প ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা সংশোধন করে ২০২৫ সাল এবং পরবর্তীতে ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ প্রস্তাব অনুমোদিত হলে ৬ বছরের মূল প্রকল্পটির মেয়াদ প্রায় ১১ বছরে গিয়ে ঠেকবে।

টার্মিনালটি পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন করে আগামী ১৬ ডিসেম্বর আরেকটি সফট ওপেনিংয়ের পরিকল্পনা রয়েছে। তবে অপারেটর নিয়োগ না হওয়ায় রক্ষণাবেক্ষণ বাবদ নতুন করে ৬৬৭ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ, ডিসপুট বোর্ডের রায় এবং গ্লোবাল সেটলমেন্ট কমিটির মাধ্যমে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রক্রিয়াও যুক্ত হয়েছে।

প্রকল্পটির আর্থিক ব্যবস্থাপনা ও কারিগরি দিক নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠেছে। এর মধ্যে ১২১টি অডিট আপত্তি অমীমাংসিত রয়েছে, যার মধ্যে পণ্য খালাস ও পরিবহন ব্যয় সংক্রান্ত বিভিন্ন অসঙ্গতি রয়েছে। এছাড়া এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেমের (EDS) মেশিনে ত্রুটি, ব্যাকআপ পাওয়ার ব্যবস্থাপনায় ঘাটতি এবং ডাক্ট ব্যাংকে পানি প্রবেশের মতো কারিগরি সমস্যাও চিহ্নিত হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সব ধরনের আর্থিক ও কারিগরি জটিলতা দ্রুত কাটিয়ে তৃতীয় টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে, যা দেশের এভিয়েশন খাতে আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করবে।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+