হোম / জাতীয় / সাবেক আইজিপি ড. এম. এনামুল হক মারা গেছেন
জাতীয়

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক মারা গেছেন

ডেস্ক রিপোর্ট
২৯ আগস্ট, ২০২৬ | ১১:৩১ অপরাহ্ন
৪১ বার পঠিত
ফন্ট:
সাবেক আইজিপি ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাবেক আইজিপি ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩০ আগস্ট) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দলটি।

ব্যক্তিগত ও কর্মজীবনে ড. এনামুল হক অত্যন্ত মেধাবী ও দক্ষ ব্যক্তিত্ব ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিযুক্ত হন। এছাড়া তিনি ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+