হোম / জাতীয় / খুলে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার: ৬ মাসে যা...
জাতীয়

খুলে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার: ৬ মাসে যাবে ২ লাখ কর্মী

ডেস্ক রিপোর্ট
৩০ আগস্ট, ২০২৬ | ০২:১৭ পূর্বাহ্ন
৪১ বার পঠিত
ফন্ট:
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে প্রায় দুই লাখ শ্রমিক নেওয়া হবে। এর মধ্যে ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, আগামী মাসের শেষ থেকেই কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। পাশাপাশি অনিবন্ধিত কর্মীদের দ্রুত নিবন্ধনের আওতায় আনার জন্য স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান মালয়েশীয় রাষ্ট্রদূতকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সাক্ষাৎকালে শ্রমবাজার চালুর পাশাপাশি দ্বিপক্ষীয় বিনিয়োগ ও কারিগরি সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সাধারণ সড়ক কার্পেটিংয়ে ব্যবহারের জন্য পলিমার মডিফাইড বিটুমিন বা রাবারাইজড বিটুমিন খাতে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া। এছাড়া বৈদ্যুতিক যান (ইভি), নবায়নযোগ্য জ্বালানি এবং হালাল ফুডসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে দেশটি।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+