হোম / জাতীয় / যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারিত্ব আরও সুদৃঢ...
জাতীয়

যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্রিটিশ হাইকমিশনারের

ডেস্ক রিপোর্ট
৩০ আগস্ট, ২০২৬ | ০৩:৩৭ পূর্বাহ্ন
৬১ বার পঠিত
ফন্ট:
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্ব আরও এগিয়ে নিতে এবং উভয় দেশের জন্য বাস্তব সুফল নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্ব আরও এগিয়ে নিতে এবং উভয় দেশের জন্য বাস্তব সুফল নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সারাহ কুক বলেন, দুই দেশের মধ্যকার অংশীদারিত্বের শক্তি ও ব্যপ্তি দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অভিবাসন সহযোগিতা, রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা যৌথ অগ্রাধিকারের বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

যুক্তরাজ্য ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের মধ্যকার গভীর বন্ধন, প্রাণবন্ত অর্থনৈতিক সহযোগিতা এবং বৈশ্বিক ইস্যুতে নিবিড় অংশীদারিত্বই এই সম্পর্কের মূল ভিত্তি। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কাজের এই সুযোগ পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেন এবং আগামী দিনে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+