হোম / জাতীয় / রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষি...
জাতীয়

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের পরিকল্পনা সরকারের

ডেস্ক রিপোর্ট
৩০ আগস্ট, ২০২৬ | ০৪:৪৩ পূর্বাহ্ন
৬১ বার পঠিত
ফন্ট:
রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার।

রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। তবে অভ্যন্তরীণ সড়কে চলাচলের জন্য সর্বোচ্চ চার যাত্রী বহনকারী অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। ছয় যাত্রী বহনকারী কোনো ই-রিকশা ঢাকার দুই সিটি করপোরেশনের নিবন্ধনের অনুমতি পাবে না।

রোববার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ শুহদা বিন ওসমান এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহিদুল হাসান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

ই-রিকশা নিয়ন্ত্রণের নীতিমালা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নীতিমালাটি এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে আসার পর দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত নীতিমালা প্রকাশ করা হবে। এই নীতিমালা কার্যকর হলে ই-রিকশাগুলো একটি সুনির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে আসবে।

নতুন নীতিমালায় ই-রিকশা নিবন্ধনের শর্ত হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল বিভাগের প্রত্যয়ন বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি ট্রাফিক বিভাগের ফিটনেস সনদ ছাড়া কোনো ই-রিকশাকে নিবন্ধন দেওয়া হবে না। এছাড়া চার্জিংয়ের ক্ষেত্রে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার শর্তও রাখা হচ্ছে।

ট্রাফিক বিভাগের প্রস্তাবের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী জানান, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪টি করে মোট ৮টি আলাদা ই-রিকশা জোন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি জোনের জন্য আলাদা রঙের অটোরিকশা নির্ধারিত থাকবে এবং এক জোনের গাড়ি অন্য জোনে চলাচল করতে পারবে না।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+