হোম / জাতীয় / হামের উপসর্গ নিয়ে দেশে এক দিনে ৪ শিশুর মৃত্যু
জাতীয়

হামের উপসর্গ নিয়ে দেশে এক দিনে ৪ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
৩০ আগস্ট, ২০২৬ | ০৫:০৭ পূর্বাহ্ন
৩৬ বার পঠিত
ফন্ট:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫১৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে গত শনিবার (২৯ আগস্ট) সকাল আটটা থেকে রোববার (৩০ আগস্ট) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং বাকি ৮৬৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+