হোম / জাতীয় / দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেক...
জাতীয়

দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৩

ডেস্ক রিপোর্ট
৩০ আগস্ট, ২০২৬ | ০৭:১১ পূর্বাহ্ন
১১৩ বার পঠিত
ফন্ট:
দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে।

দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১হাজার ৯৭জন, যা চলতি বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই সময়ে এই রোগে আরও তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বুলেটিনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া মোট ৯৩জনের মধ্যে শুধু আগস্ট মাসেই প্রাণ হারিয়েছেন ৩৯জন। এর আগে জুলাইয়ে ৩৬জন, জুনে ১৩জন, মে মাসে ১জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২জন করে মারা যান। নতুন রোগীদের নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪হাজার ৬৮৩জনে।

গত ২৪ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৯৩জন, যার ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২হাজার ১৮৮জনে। বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (৪৫৯জন)। এছাড়া খুলনা বিভাগে ২৪৩জন, বরিশালে ১২৩জন, চট্টগ্রামে ১১৬জন, ময়মনসিংহে ৮১জন এবং রাজশাহীতে ৭৬জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+