হোম / বিশ্ব / ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্...
বিশ্ব

‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ | ১১:০০ অপরাহ্ন
৬৭ বার পঠিত
ফন্ট:
দুর্নীতির অভিযোগে এক মন্ত্রীর পদত্যাগের রেশ কাটতে না কাটতেই কর্ণাটকে মন্ত্রিসভার আরেক সদস্যকে নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

দুর্নীতির অভিযোগে এক মন্ত্রীর পদত্যাগের রেশ কাটতে না কাটতেই কর্ণাটকে মন্ত্রিসভার আরেক সদস্যকে নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ইসলাম ধর্মকে অন্যান্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ বলে মন্তব্য করার পর উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির ক্ষমা প্রার্থনা কিংবা পদত্যাগের দাবি জানিয়েছে বিরোধী দল বিজেপি।

সম্প্রতি কোপ্পাল জেলার কুকনুর শহরের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে একটি মহান, মানবিক ও বিজ্ঞানভিত্তিক ধর্ম হিসেবে উল্লেখ করেন। কোরআন ও ইতিহাস অধ্যয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসলাম সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এর সূচনা মানবতা দিয়ে। একই সঙ্গে তিনি জানান যে তিনি নিয়মিত মন্দির বা মঠে যান না।

তার এই বক্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া জানায় রাজ্য বিজেপি। কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মন্ত্রীর এ ধরনের মন্তব্য সনাতন হিন্দু ধর্ম ও লাখ লাখ ভক্তের ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করেছে। মুখ্যমন্ত্রী নিয়মিত মন্দিরে গেলেও নিজের মন্ত্রীর এমন হিন্দুবিরোধী মানসিকতার বিরুদ্ধে কেন নীরব রয়েছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি তার বক্তব্য প্রত্যাহার করে রাজ্যের সমস্ত হিন্দুর কাছে ক্ষমা না চাইলে তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে। অন্যথায় কর্ণাটকের হিন্দু সমাজ এই সরকারকে প্রত্যাখ্যান করবে বলে হুশিয়ারি দিয়েছে দলটি। এছাড়া বিজেপির অন্য নেতারাও মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন। তাদের অভিযোগ, ভোট ব্যাংক ও নির্দিষ্ট ভোটারদের তুষ্ট করার জন্যই সরকার এ ধরনের উসকানিমূলক মন্তব্যকে প্রশ্রয় দিচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসেই ডি কে শিবকুমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভা সম্প্রসারণের সময় বাসবরাজ রায়ারেড্ডি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+