হোম / আইন-আদালত / আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্...
আইন-আদালত

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে

ডেস্ক রিপোর্ট
৩১ আগস্ট, ২০২৬ | ১২:৩৯ পূর্বাহ্ন
৬০ বার পঠিত
ফন্ট:
মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শেষে সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে গত বছরের ১৭মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। তবে ওই রায়ে নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, তার ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগম—এই তিন আসামি খালাস পান। বিচারিক আদালতের রায়ের পর নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং দণ্ডিত আসামি আপিল করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের মার্চের শুরুতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের আছিয়া। গত বছরের ৬মার্চ তাকে অচেতন অবস্থায় প্রথমে মাগুরা আড়াই শ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষে ঢাকা সিএমএইচে নেওয়ার পর ১৩মার্চ শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পর গত বছরের ৮মার্চ আছিয়ার মা চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্ত শেষ করে গত বছরের ১৩এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হওয়ার পর মাত্র দুই মাসের মাথায় ১৭ মে বিচারিক আদালত রায় প্রদান করেন। পরবর্তীতে গত বছরের ২১মে মামলার নথি উচ্চ আদালতে আসার পর পেপারবুক প্রস্তুত করা হয় এবং বিশেষায়িত বেঞ্চে শুনানি শেষে আজ এই চূড়ান্ত রায় ঘোষিত হলো।

হাইকোর্টে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+