হোম / জাতীয় / সিল ছাড়া মাংস বিক্রি করলেই দোকান বন্ধ: ডিএসসি...
জাতীয়

সিল ছাড়া মাংস বিক্রি করলেই দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক

ডেস্ক রিপোর্ট
৩১ আগস্ট, ২০২৬ | ০২:০৭ পূর্বাহ্ন
৩৭ বার পঠিত
ফন্ট:
জনস্বাস্থ্য সুরক্ষায় নির্ধারিত দোকানেই মাংস বিক্রি করতে হবে এবং সেখানে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকা বাধ্যতামূলক।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নির্ধারিত দোকানেই মাংস বিক্রি করতে হবে এবং সেখানে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকা বাধ্যতামূলক। ক্রেতারা যেন সিল দেখে মাংসের মান নিশ্চিত করতে পারেন, সে ব্যবস্থা রাখা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক স্পষ্ট জানিয়ে দেন, সিল ছাড়া মাংস বিক্রি করা হলে তা জব্দ করা হবে এবং অবৈধভাবে জবাইকৃত মাংস বিক্রেতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নির্দিষ্ট জবাইখানার বাইরে বিভিন্ন বাজারে যত্রতত্র পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে তিনি বলেন, অননুমোদিত স্থানে পশু জবাই করলে জরিমানা এবং অবৈধ মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা বা বন্ধ করে দেওয়া হবে।

বাইরে থেকে নিয়ে আসা মাংসের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, অন্য জায়গা থেকে আনা মাংসের ক্ষেত্রে পশুটি সুস্থ ছিল কি না, নিয়ম মেনে জবাই করা হয়েছে কি না কিংবা গরুর বদলে মহিষের মাংস বিক্রি হচ্ছে কি না—তা যাচাই করার কোনো সুযোগ থাকে না। এসব অনিয়ম রোধেই নির্ধারিত আধুনিক জবাইখানায় পশু জবাই করা নিশ্চিত করতে হবে।

পশু জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতি কঠোরভাবে তদারকি করার কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, জবাইয়ের পুরো প্রক্রিয়ায় স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। কর্তব্যে অবহেলা বা অনুপস্থিতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+