হোম / শিক্ষা / জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল...
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৬৫.১০

ডেস্ক রিপোর্ট
৩১ আগস্ট, ২০২৬ | ০৫:৩৮ পূর্বাহ্ন
১২৪ বার পঠিত
ফন্ট:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের গড় পাসের হার ৬৫.১০ শতাংশ।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত এই ফলাফলে ৩১টি বিষয়ে ৮৮১টি কলেজের মোট ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে।

রেকর্ড সময়ে ফলাফল প্রকাশের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানান, মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স ফাইনাল ইয়ারের ফল প্রকাশ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন দৃষ্টান্ত। শিক্ষার্থীদের সময় ও ভবিষ্যতের কথা মাথায় রেখে পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি কার্যক্রমে গতিশীলতা আনা হয়েছে। এই অর্জনের পেছনে শিক্ষক, পরীক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল শুরু হয়ে ২০২৪ সালের এই চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয় ১৫ জুন। পরীক্ষা সমাপ্তির পর মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির ফলাফল ব্যবস্থাপনায় দক্ষতার নতুন মাত্রা যোগ হলো। প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি দেখা দিলে তা সংশোধন কিংবা প্রয়োজনে ফলাফল সম্পূর্ণ বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+