হোম / জাতীয় / হাম ও এর উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু
জাতীয়

হাম ও এর উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
৩১ আগস্ট, ২০২৬ | ০৬:০৫ পূর্বাহ্ন
৪৩ বার পঠিত
ফন্ট:
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৫৬ শিশুর শরীরে হাম ও এর বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ৫জনই ঢাকা বিভাগের। এছাড়া বরিশাল বিভাগে আরও একজনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে গত ১৫মার্চ থেকে দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট ৯৭৩ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৯জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১৬২ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হলো। এর মধ্যে মোট ১৯ হাজার ৩১২ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ শিশু।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+