হোম / জাতীয় / সৌদি আরবে জিম্মি করে নির্যাতন, মানবপাচার চক্র...
জাতীয়

সৌদি আরবে জিম্মি করে নির্যাতন, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
৩১ আগস্ট, ২০২৬ | ০৭:০৮ পূর্বাহ্ন
৪৮ বার পঠিত
ফন্ট:
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং সেখানে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং সেখানে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সালমান হোসেনের (৩৩) বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ থানার শংকরপুর গাইনপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মোড. শহীদ শেখ। সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডি সূত্রে জানা যায়, সৌদি আরবে ভালো চাকরি দেওয়ার নাম করে এক ভুক্তভোগীর কাছ থেকে ছয় লাখ টাকা নেয় চক্রটি। এরপর ২০২৫ সালের ৭ জুন তাঁকে সৌদি আরব পাঠানো হয়। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো চাকরি না দিয়ে গ্রেপ্তার সালমান ও তাঁর সহযোগীরা ভুক্তভোগীকে একটি বাসায় আটকে রাখেন।

পরে আকামা তৈরি ও মুক্তির অজুহাতে ভুক্তভোগীর পরিবারের কাছে আরও অতিরিক্ত টাকা দাবি করা হয় এবং টাকা আদায়ে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে ওই বাসা থেকে কৌশলে পালিয়ে মরুভূমি এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির আশ্রয় নেন ভুক্তভোগী। পরে সৌদি পুলিশের হাতে আটক হয়ে গত ২২ জুলাই তিনি দেশে ফিরে আসেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে চলতি বছরের ১৪ জানুয়ারি সাভার থানায় একটি মামলা দায়ের করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগী সৌদি আরবে সালমানের বাসাতেই আটক ছিলেন এবং এ ঘটনার সঙ্গে তাঁর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। চক্রটির অন্যান্য পলাতক সদস্য ও সহযোগীদের গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+